
স্টাফ রিপোর্ট : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ মে) দুপুরে উপজেলার চারাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, সাথী খাতুন শিশু সন্তানসহ তার বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে ফিরছিলেন। পথিমধ্যে চারাতলা বাজারে কাছাকাছি পৌঁছলে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে শিশু রুহুল আমিন সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বলেন, এখনও এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ
প্রতিনিধির নাম: 










