দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন শমিত সোম

  • প্রতিনিধির নাম:
  • আপডেট সময় ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক:  বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন শমিত সোম। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। সেই অপেক্ষার পালা ফুরোবার আগেই দেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানালেন কানাডা প্রবাসী এই ফুটবলার।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের ধন্যবাদ জানান।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

৬ মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়েছেন শমিত। এর আগে, ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান। এরপর ৫ মে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান।

অল্প সময়ে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে শমিত উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ জানাই।’

শমিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় তবে তার মা-বাবা বাংলাদেশি। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন তিনি।

সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে শমিতের। সেই ম্যাচ দিয়ে আবারও ফুটবলে ফিরছে সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় স্টেডিয়াম।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ বেড়েছে।

ট্যাগস :

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন শমিত সোম

আপডেট সময় ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫