ব্রাহ্মণবাড়ি সরাইলে বেতার শিল্পী মাহফুজা বেগম এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইউসুফ সরাইল ব্রাহ্মণবাড়িয়া: নারীনেত্রী, কমিউনিস্ট পার্টি সরাইল উপজেলা কমিটির সাবেক সদস্য ও উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সহ-সভাপতি, জাতীয় বেতার শিল্পী মাহফুজা বেগম এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল। মারহুমা ৬ই অক্টোবর, ২০২৫ই রোজ সোমবার সন্ধ্যা ৭:২০ মিনিট সময়ে,অসুস্থ জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত।

জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ২৯শে অক্টোবর ২০২৫ইং রোজ বুধবার, বিকাল ৪ ঘটিকায়,স্থান-সরাইল উপজেলা প্রেসক্লাব। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সরাইল উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব, দেব দাস সিংহ রায়, বিশেষ অতিতির বক্ত্যব রাখেন কবি ও কলামিস্ট জনাব সন্জিব দেবনাথ। সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত । প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সভাপতি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয়েতা সমিতির সরাইল উপজেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন,সঞ্জীত কুমার দেবনাথ,বাগ এনজিও ব্যূরুচীফ।

উক্ত সভায় স্মৃতিচারণ করেন, জনাব মোঃ আব্দুল জব্বার,ম্যাপ সভাপতি সরাইল উপজেলা। জনাব মোঃ শরীফ উদ্দিন, সভাপতি সরাইল উপজেলা প্রেসক্লাব। জনাব মোঃ মোজাম্মেল পাঠান,কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক সরাইল উপজেলা। শ্রী দুর্গাচরণ, বিশিষ্ট বাউল শিল্পী । মোঃ আলমগীর মিয়া (উজ্জ্বল) প্রমুখ ।

এ ছাড়াও উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভদ্র মহিলাগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । উক্ত শোক ও স্মরণ সভায় দোয়া মাহফিলে বক্তারা মরহুমার কর্মময় জীবনের,আলোচনা ও সৃতিসারণ করেন। এ শোক সভা ও দোয়া মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *