স্টাফ রিপোর্ট : কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
জানা গেছে, কক্সবাজারের সমিতি পাড়ায় বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে।
তবে ঠিক কখন এ হামলা হয়েছে এবং এর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক: মোঃ হেলাল উদ্দিন, প্রকাশক: এ.কে. এম. সাখাওয়াত হোসেন খান,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২ বঙ্গবন্ধু এভিনিউ (৬ষ্ঠ তলা), গুলিস্তান শপিং কমপ্লক্সে, গুলিস্তান, ঢাকা।
মোবাইল: ০১৭১১-৪৭২৫১১, ইমেইল: dailybdbangla24@gmail.com
দৈনিক বর্তমান দেশবাংলা