প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৫:০৫ পি.এম
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী রুবায়েত হাসান সায়েম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল (অবঃ) মোঃ শওকত আলী, যিনি সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান, ডাঃ মোঃ মজিবর রহমান, বি.আই.বি.টি কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহনেওয়াজ মুন্না, মোঃ ফারুক হোসেন রিপন, মোঃ আফজাল হোসেন, মোঃ খোকন হোসেন, রহিমা খাতুন রিতা, সৈয়দ গোলাম রসুল রনি এবং মোঃ শফিকুল ইসলাম আরজু।
সমগ্র অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এবং অনুষ্ঠান শেষে শুভেচ্ছা জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন। দোয়া মাহফিলে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার সম্পন্ন করা হয়।
সম্পাদক: মোঃ হেলাল উদ্দিন, প্রকাশক: এ.কে. এম. সাখাওয়াত হোসেন খান,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২ বঙ্গবন্ধু এভিনিউ (৬ষ্ঠ তলা), গুলিস্তান শপিং কমপ্লক্সে, গুলিস্তান, ঢাকা।
মোবাইল: ০১৭১১-৪৭২৫১১, ইমেইল: dailybdbangla24@gmail.com
দৈনিক বর্তমান দেশবাংলা