নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা রিয়েল এস্টেটেরে ডিরেক্টর মনির হোসেনর অফিসে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, তিন দিন আগে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। পরবর্তীতে তাদের ফোন না ধরায় সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে তারা এ ঘটনা ঘটায়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করেননি ভুক্তভোগী মনির। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় অক্ষত আছেন তিনি।
সম্পাদক: মোঃ হেলাল উদ্দিন, প্রকাশক: এ.কে. এম. সাখাওয়াত হোসেন খান,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২ বঙ্গবন্ধু এভিনিউ (৬ষ্ঠ তলা), গুলিস্তান শপিং কমপ্লক্সে, গুলিস্তান, ঢাকা।
মোবাইল: ০১৭১১-৪৭২৫১১, ইমেইল: dailybdbangla24@gmail.com
দৈনিক বর্তমান দেশবাংলা