দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনদের টি২০ পরীক্ষা

  • প্রতিনিধির নাম:
  • আপডেট সময় ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যে কোনো সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলন ভালো কথায় ভরপুর থাকে। নিজেদের চাওয়াকে মিডিয়ার সামনে তুলে ধরেন। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট আর ওয়ানডে সিরিজের আগে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ নিজেদের উচ্চাকাঙ্ক্ষার কথা বলেছেন।

টি২০ সিরিজ নিয়ে লিটন কুমার দাসও ভালো ভালো কথা বলেছেন। আসলে অধিনায়ক বা ক্রিকেটাররা কথায় যেমন ভালো ছিলেন, বেশির ভাগ ক্ষেত্রে মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। বেশির ভাগ ক্ষেত্রেই অসুন্দর ক্রিকেট প্রদর্শনী দেখতে হয়েছে সমর্থকদের।

টি২০ অধিনায়ক লিটন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রত্যাশার কথা শোনালেন ‘যদি-কিন্তু’ রেখে। ওয়ানডে সিরিজ হারের পর গতকাল মাঠে অনুশীলনে এসেছিলেন কেবল ঢাকা থেকে আসা টি২০ স্কোয়াডের সদস্যরা। বাকিরা টিম হোটেলে বিশ্রামে ছিলেন।

এদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু টি২০ নিয়ে কিছু বলতেই রাজি হলেন না। আসলে তিনি বলবেনই বা কী? ভালো কিছু বলার মতো ক্রিকেটই খেলতে পারছে না বাংলাদেশ। এর পরও শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা প্রতিপক্ষ বাংলাদেশকে আর আজ থেকে শুরু হতে যাওয়া টি২০ সিরিজ নিয়ে ইতিবাচক কথাই বলেছেন।

লঙ্কান দলপতির বিশ্বাস, ২০ ওভারের ক্রিকেট সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

ট্যাগস :

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনদের টি২০ পরীক্ষা

আপডেট সময় ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫