দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

আর্জেন্টিনার ম্যাচ বাদ দিয়ে তাহলে মিয়ামির হয়ে খেলবেন মেসি!

  • প্রতিনিধির নাম:
  • আপডেট সময় ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। শুক্রবার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। মেসি দলে না থাকায় বিস্ময়ের অন্ত ছিল না সমর্থকদের। এবার জানা গেল আসল কারণ। মিয়ামির ম্যাচে খেলতেই তাকে এই সুবিধা করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

ভেনেজুয়েলার বিপক্ষে না খেলায় এখন সম্ভাবনা রয়েছে যে মেসি ইন্টার মিয়ামিতে ফিরে শনিবারের এমএলএস ম্যাচে অংশ নিতে পারেন। খেলা হবে মিয়ামির হোম ভেন্যু চেজ স্টেডিয়ামে। এরপর তিনি আবার আর্জেন্টিনায় যোগ দিতে পারেন পুয়ের্তো রিকোর বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে, যা অনুষ্ঠিত হবে মিয়ামিতেই।

মাসচেরানো বলেন, ‘যদি সে আজ রাতে না খেলে, তাহলে সম্ভাবনা আছে। আমি লিওকে আমাদের সঙ্গে চাই। কিন্তু সত্যি কথা হলো, সে এই সপ্তাহে দলের সঙ্গে ছিল না। রদ্রিগো (দে পল) আর তেলাসকো (সেগোভিয়া) এখনো বাইরে। একমাত্র ফাফা (পিকল্ট) ফিরেছে, কারণ হাইতি তাকে ছেড়ে দিয়েছে। বাকিরা এখনো তাদের জাতীয় দলের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘যখন খেলোয়াড়রা জাতীয় দলে যায়, তখন আমরা কোনো হস্তক্ষেপ করি না, কিংবা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করি না। আপাতত সব আগের মতোই আছে।’

মেসি দলটির সঙ্গে অনুশীলন না করলেও তিনি মাঠে নামতে পারেন কি না—এমন প্রশ্নে মাসচেরানো বলেন, ‘মেসি যেকোনো সময় খেলতে পারে, এটা তো সবাই জানে। তবে আমি কোনো অনুমানমূলক বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ সে এখন এখানে নেই, আর আমি ওর সঙ্গে কথা বলিনি। দেখা যাক রাতে কী হয়।’

এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও জানিয়েছেন, মেসি ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারেন, এমন সম্ভাবনা এখনো আছে। স্কালোনি বলেন, ‘আমি বিকেলে ওর সঙ্গে কথা বলব, তারপর দেখা যাবে কী হয়। এর বেশি কিছু বলার নেই। কাকতালীয়ভাবে আমরা এখানেই খেলছি, আর দ্বিতীয় ম্যাচ—পুয়ের্তো রিকোর বিপক্ষে—হতে পারে মিয়ামিতেই, তবে এখনো নিশ্চিত না। সবকিছুই এখনো অনিশ্চিত।’

ইন্টার মিয়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে আছে। তারা সাপোর্টার্স শিল্ড জয়ের সুযোগ হারালেও শেষ দুই ম্যাচে জিতলে ও অন্য ফলাফল অনুকূলে থাকলে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ আছে। শনিবার তারা খেলবে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে, আর মৌসুম শেষ করবে ১৮ অক্টোবর ডিসিশন ডে-তে।

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

আর্জেন্টিনার ম্যাচ বাদ দিয়ে তাহলে মিয়ামির হয়ে খেলবেন মেসি!

আপডেট সময় ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫