দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ Logo বাংলাদেশের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় “পহেলা বৈশাখ” উদযাপন করল বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু Logo মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তি :

৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য

মোঃ ইউসুফ খাঁন : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালি শিমুল মধ্য পাড়াগ্রামের পাকশিমুল ইউনিয়ন -এ ৯ মাস আগে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করা শিশু হাদিজা আক্তার মীম (৬) এর লাশ আদালতের নির্দেশে পুনরায় কবর থেকে উত্তোলন করা হয়েছে। পুনঃময়নাতদন্তের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

হাদিজা আক্তার মীম, স্থানীয় এক দরিদ্র পরিবারের শিশু। ৯ মাস আগে সে হঠাৎ করে মৃত্যুবরণ করে। তৎকালীন সময়ে মৃত্যুর কারণ ‘স্বাভাবিক’ বলে ধরে নিয়ে দাফন সম্পন্ন করা হয়। তবে পরিবারের একাংশের ও স্থানীয়দের মধ্যে মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় তারা পুনরায় ময়নাতদন্তের আবেদন করেন।

আদালত (ব্রাহ্মণবাড়িয়া আদালত) বিষয়টির গুরুত্ব বিবেচনা করে লাশ উত্তোলন ও পুনঃময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন: আজ সকালে, বিজ্ঞ এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, প্রিন্স সরকার ও তদন্ত কর্মকর্তার সি আই ডি ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ মোবারক হোসেন উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, আদালতের নির্দেশে যথাযথ প্রক্রিয়ায় লাশ উত্তোলন করে তা ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় মোঃজালাল মিয়া বলেন, “বাচ্চা মেয়েটার মৃত্যুটা আমাদের কাছে শুরু থেকেই রহস্যজনক মনে হয়েছে। এখন অন্তত সঠিক কারণ বের হবে।”

মীমের পরিবার বলছে, তারা ন্যায়বিচার চান — কারও অবহেলা বা সহিংসতা থাকলে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। শিশু হাদিজার মৃত্যুর প্রকৃত কারণ জানতে আদালতের এই পদক্ষেপ এলাকায় আস্থা ও প্রত্যাশা জাগিয়েছে। তবে এখন সকলের দৃষ্টি রয়েছে ময়নাতদন্ত রিপোর্টে, যা থেকেই উঠে আসবে শিশুটির মৃত্যুর আসল রহস্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ

৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫