দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার

  • প্রতিনিধির নাম:
  • আপডেট সময় ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদণে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসরকে চিঠি দিয়েছেন হাইম কোহেন। সেখানে তিনি ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার ব্যর্থতার দায় স্বীকার করেছেন। চিঠিতে বলেছেন, আমি ব্যর্থ। আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি।

চিঠিতে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট হারজি হালেভির বিরুদ্ধে তাকে পদোন্নতি না দেয়ার অভিযোগ আনেন। গত ৫ই মার্চ ওমরি মাহিয়াহকে কোহেনের স্থলাভিষিক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ৭ই অক্টোবর সকালে রেইমের কাছে অবস্থিত গাজা ডিভিশনের ঘাঁটিতে নিজের ওয়ার কক্ষে অবস্থান করছিলেন কোহেন। ওই দিন নিরিমের কাছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি। যুদ্ধে তিনি নিহত হন এবং তার মৃতদেহটি অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার

আপডেট সময় ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫