দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

অবশেষে নিরাপদে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ টিম

অনলাইন ডেস্ক: পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিনভাগে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যার প্রথম বহর নিরাপদে গতকাল নিরাপদে লাহোরে পৌঁছেছে। প্রাথমিক ১০ সদস্যের দলটিতে ছিলেন হাসান মাহমুদ, মোহাম্মদ তানভির ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও সাপোর্ট স্টাফরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাকিরা যাবেন আজ সোমবার। উভয় দল আগামী ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে এবং ম্যাচের আগের দিন (২৭ মে) দুই অধিনায়ক সংবাদ সম্মেলনে অংশ নেবেন। গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মে শুরু হবে সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে এবং শেষটি ১ জুন। সব ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। মূলত, দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ দল গেল ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। আর সিরিজটি ছিল পাঁচ ম্যাচের, যার প্রথমটি ২৫ মে ফয়সালাবাদে হওয়ার কথা। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে নিরাপত্তা ও লজিস্টিক কারণে সিরিজটি তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং সব ম্যাচই লাহোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশ স্কোয়াডের দুই সদস্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ শুরুতে স্কোয়াডে না থাকলেও সৌম্য সরকারের পিঠের ইনজুরি তাকে দলে জায়গা করে দিয়েছে। নাম প্রত্যাহার করায় এই সিরিজে নেই পেসার নাহিদ রানা। গতকাল পিএসএলের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মাঠে নামে রিশাদ-মিরাজের লাহোর কালান্দার্স। এই ম্যাচ শেষ করেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন দুই টাইগার ক্রিকেটার।

আইপিএল শেষ করে ভারত থেকে সরাসরি জাতীয় দলে যুক্ত হবেন মোস্তাফিজুর রহমান। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে (২-১) বাংলাদেশ। অর্থাৎ টি-টোয়েন্টিতে জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই চরম ব্যর্থ হয়েছেন লিটন দাস। পাকিস্তান সিরিজকে নিজের নেতৃত্ব গুণাবলী প্রমাণের সুযোগ হিসেবে দেখবেন ডানহাতি টাইগার ব্যাটার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারে সমালোচনার মুখে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্রাম নেয়ার সুযোগ না পেয়েই নামছে নতুন চ্যালেঞ্জে। তবে পাকিস্তান নসিরিজ খেলতে বিসিবি কারও ওপর চাপ প্রয়োগ করেনি। ফলে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তিনি পাকিস্তানেই অবস্থান করছেন পিএসএল খেলতে গিয়ে। একইভাবে পাকিস্তানে আছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও। অন্যদিকে, আইপিএল শেষ করে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার শেষ হয়েছে তার আইপিএল মিশন।

বাংলাদেশের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

ট্যাগস :

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

অবশেষে নিরাপদে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ টিম

আপডেট সময় ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫