দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

ইসরাইলি বিমান হামলায় উত্তর গাজায় নিহত ৮ জন

অনলাইন ডেস্ক:  উত্তর গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোররাতে এ হামলা করা হয়।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে গাজা থেকে এএফপি জানায়, শহরটির উত্তরের আল-সাফতাউই এলাকায় এক সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। আনুমানিক রাত ২টার দিকে ঐ হামলায় আটজন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘ইসরায়েলি বিমান হামলায় ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

চলতি মাসে গাজায় অভিযান জোরদার করেছে ইসরাইল। লক্ষ্য ‘হামাসের চূড়ান্ত পরাজয়’। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার জেরে এই যুদ্ধ শুরু হয়, যা এখন ১৮ মাস পার করেছে।

সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি জানায়, সেই হামলায় ১ হাজার ২১৮ জন ইসরাইলি নাগরিক নিহত হন।

তাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। সেসময় হামাস ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে এখনো গাজায় আছেন ৫৭ জন। তাদের মধ্যে ৩৪ জনকে মৃত ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানায়, ১৮ মার্চ ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮২২ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জনে। এর মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ।

ট্যাগস :

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

ইসরাইলি বিমান হামলায় উত্তর গাজায় নিহত ৮ জন

আপডেট সময় ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫