দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউএনএসডব্লিউ

নিউজ ডেস্ক:   আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)।

রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তুরিন আফরোজের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলায় দাখিল করা এক নথিতে উঠে আসে এ তথ্য। আইনজীবী ব্যারিস্টার এ এস এম সাজ্জাদ হায়দার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, তুরিন আফরোজ যে অধ্যাপকের অধীনে সিডনির বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেছেন বলে দাবি করেন, সেই অধ্যাপক ই-মেইলে জানিয়েছেন তিনি পিএইচডি পর্বটি শেষ করতে পারেননি।

রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, তুরিন আফরোজের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছিল। উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনো রেকর্ড নেই। তথ্যটি প্রকাশ্যে আসার পর বিষয়টি ঘিরে আইন অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

এর আগে, ১৩ মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তার ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। এর ফলে ওই বাড়িতে শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ট্যাগস :

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউএনএসডব্লিউ

আপডেট সময় ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫