বিনোদন ডেস্ক : দুই পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশোকে নিয়ে ভক্তদের আগ্রহ এখন যেন একটু বেশিই! বিশেষ করে, যখন থেকে বড় পর্দায় আগমন ঘটে অভিনেতার। প্রথম ছবি ‘সুড়ঙ্গ’তে কাজ করার পর সিনে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসেন নিশো; এর দুই বছর অপেক্ষার পর নতুন ছবিতে আগমন তার। সদ্যই মুক্তি পেল আফরান নিশোর দ্বিতীয় ছবি ‘দাগি’র টিজার। গত মঙ্গলবার দুপুরে ইউটিউব ও ফেসবুকে ঈদ বিশেষ এই ছবিটির ঝলকে ভেসে ওঠে নিশোর ভিন্ন অবতার; উঠে আসে জেল জীবনে থাকা এক ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। টিজারে দেখা যায়, ভক্তদের ‘বস’ আফরান নিশোকে যেন ভিন্ন রূপেই ধরানোর চেষ্টা ছিল নির্মাতাদের। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে অভিনেতাকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুকে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই, আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারটি প্রকাশের সঙ্গেই অভিনেতাকে এই লুকে দেখে দর্শক ও ভক্তরা নড়েচড়ে বসেছেন, তা বলার বাকি রাখে না। এর আগের দিন যখন সিনেমাটির টিজার আসার ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দর্শক-ভক্তরা; বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তারা। জানা গেছে, এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। দাগি এই নির্মাতার দ্বিতীয় সিনেমা। সদ্য মুক্তি পাওয়া এই ছবির টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।
সর্বশেষ সংবাদ :
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ
কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ
স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা
৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী
ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
সব ধরনের ক্ষতি থেকে বাঁচার দোয়া
জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা
যেসব ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়
নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
জনতার ইতিহাসে ফিরে দেখা, ম্যারাথনে অংশ নিল প্রশাসন ও শিক্ষার্থীরা
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ – ভবিষ্যৎ নির্মাণে নতুন দৃষ্টিভঙ্গি
সরকারের অতিরিক্ত পাঠ্যবই ছাপানো বন্ধের উদ্যোগ, এনসিটিবির: চেয়ারম্যান
সহকারী শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন
দাগির টিজারে আরফান নিশো তিনটি ভিন্ন লুকে
-
প্রতিনিধির নাম: - আপডেট সময় ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- ৫০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















