ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদরে পৈতৃক সম্পত্তি দখল করে উল্টো ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ৯ ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী আনোয়ারা বেগম (৬২) নামের এক বিধবা এ বিষয়ে প্রতিকার চেয়ে সম্প্রতি সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা এলাকার প্রভাবশালী ও ভূমিদস্যু প্রকৃতির হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী আনোয়ারা বেগমের পৈতৃক সম্পত্তি (এস এ খতিয়ান নং- ২০১, দাগ নং- ৩১০, ৩২৬, ৩২৭) দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগদখল করে আসছে একই গ্রামের ১। আবু তাহের (৫৯), পিতা- মৃত সোনা মিয়া, ২। সিদ্দিক মিয়া (৫০), পিতা- মৃত সোনা মিয়া, ৩। মনির মিয়া (৫০), পিতা- মৃত এয়াকুব আলী, ৪। আক্কাস মিয়া (৩০), পিতা- সিদ্দিক মিয়া, ৫। তোতা মিয়া (৫৫), পিতা- মৃত জব্বর আলী, ৬। আবু বকর (৩৫), পিতা- মৃত রহিছ মিয়া, ৭। নূর ইসলাম (৪০), পিতা- মৃত টুকু মিয়া, ৮। কুদ্দুস মিয়া (৩৮), পিতা- মৃত টুকু মিয়া ও ৯ । ইদ্রীস মিয়া (৩৫), পিতা- মৃত টুকু মিয়া।
আনোয়ারা বেগম তার অভিযোগে উল্লেখ করেন, তার বাবা জীবিত থাকা অবস্থাতেই অভিযুক্তরা জমিটি দখল করে নেয়। পরবর্তীতে তারা আনোয়ারা বেগমের বাবার বিনা অনুমতিতে একের পর এক ক্রেতার কাছে বিক্রি ও হস্তান্তর করলেও নিজেদের দখলেই রাখে। আনোয়ারা বেগম এর বাবা জমি ফেরত চাইলে তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। নিরুপায় হয়ে ধার-দেনা করে ২ লাখ টাকা পরিশোধ করলেও মাত্র ১৫ দিনের মাথায় অভিযুক্তরা পুনরায় জমিটি দখল করে নেয়।
প্রায় ৯ মাস আগে আনোয়ারা বেগমের বাবা মারা যাওয়ার পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। জমিটি ফেরত দেওয়ার নামে তারা এখন ১২ লাখ টাকা চাঁদা দাবি করছে, যা ভুক্তভোগী পরিবারের পক্ষে দেওয়া অসম্ভব। চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলেও অভিযোগে জানানো হয়।
অভিযোগে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রধান অভিযুক্ত আবু তাহের ২০১৮ সালের ১১ নভেম্বর একটি অঙ্গীকারনামা দিয়েও স্বীকার করেছিলেন যে, উল্লেখিত জমিটি তার নয়। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে তারা সেই অঙ্গীকার ভঙ্গ করে জমি দখল অব্যাহত রেখেছে। এর আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা করেও কোনো সুরাহা হয়নি বলে জানান আনোয়ারা বেগম।
ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন, “বাবা মারা যাওয়ার পর আমরা অসহায় হয়ে পড়েছি। তারা আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চায়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই এবং আমাদের জমি ফেরত পেতে চাই।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ সংবাদ :
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ
কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ
স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা
৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী
ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
সব ধরনের ক্ষতি থেকে বাঁচার দোয়া
জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা
যেসব ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়
নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
জনতার ইতিহাসে ফিরে দেখা, ম্যারাথনে অংশ নিল প্রশাসন ও শিক্ষার্থীরা
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ – ভবিষ্যৎ নির্মাণে নতুন দৃষ্টিভঙ্গি
সরকারের অতিরিক্ত পাঠ্যবই ছাপানো বন্ধের উদ্যোগ, এনসিটিবির: চেয়ারম্যান
সহকারী শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন
ব্রাহ্মণবাড়িয়ায় বিধবার পৈতৃক সম্পত্তি দখল, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
-
প্রতিনিধির নাম: - আপডেট সময় ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- ১০৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ












