দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

মাঠে ফিরছেন রোহিত-কোহলি, অনিশ্চিত বিশ্বকাপে

  • প্রতিনিধির নাম:
  • আপডেট সময় ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক:     ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেই খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। হয়ত এটিই তাদের শেষ আন্তর্জাতিক সিরিজ।

সফর শুরুর আগে বড় পরিবর্তন ঘটেছে ভারত দলে। রোহিতকে একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে শুবমান গিলকে নেতৃত্বে আনা হয়েছে। ভারতের একাধিক মিডিয়া দাবি করছে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও কোহলি আর নেই। তবে অস্ট্রেলিয়া সফরে দুজনই থাকতে পারে ভারত দলে।

ইংল্যান্ড সাবেক ক্রিকেটার ডেভিড গাওয়ার মনে করেন, রোহিত এবং কোহলি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন, এমন সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, শুবমানের নেতৃত্বে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত কেমন পারফর্ম করেন, তা দেখাও আগ্রহের বিষয় হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, সিরিজ শুরুর আগেই বিক্রি হয়ে গেছে প্রায় ১ লাখ ৭৫ হাজার টিকিট। বাকি আছে মাত্র ৩০ হাজার। সিডনি ও অ্যাডিলেডের সব টিকিট ইতিমধ্যেই শেষ, পার্থেও অবশিষ্ট সামান্য কিছু টিকিট।

বিশ্বকাপের পরিকল্পনায় যেহেতু রোহিত ও কোহলি থাকার সম্ভাবনা কম। তাই এই অস্ট্রেলিয়া সফরই হয়তো হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। বিষয়টি এখনও গুঞ্জন বা কথার কথা। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত রোহিত-কোহলি বা ভারতের ক্রিকেট বোর্ড— কেউই নেয়নি।

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

মাঠে ফিরছেন রোহিত-কোহলি, অনিশ্চিত বিশ্বকাপে

আপডেট সময় ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫