দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

সিলেট টেস্টে বাংলাদেশ ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:  সিলেট টেস্টে বাংলাদেশ ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। দিনশেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান।

এর আগে, মেহেদি হাসান মিরাজের ফাইফারের পরেও ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। টাইগারদের ১৯১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয় সফরকারীরা।

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ের বেন কারানকে শুরুতেই ফেরান নাহিদ রানা। ৫৭ রান করা ব্রায়ান বেনেটকেও তুলে নেন সেই রানা। উইলিয়ামস ও মাধভেরের ৪৮ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। ২৪ রানে আউট হন মাধভেরে। ৫৯ রান করে মেহেদি মিরাজের স্পিনে কাটা পড়েন শন উইলিয়ামস। পরে মিরাজের জোড়া আঘাতে ফেরেন ৩৫ রান করা মায়াভো ও মাসাকাদজা।

শেষদিকে এনগারাভার অপরাজিত ২৮ রানের ইনিংসে ভর করে ২৭৩ রানে প্রথম ইনিংস শেষ করে জিম্বাবুয়ে। মিরাজ তুলে নেন ক্যারিয়ারের ১১তম ফাইফার।

জবাবে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থতার পাল্লা ভারী করে ব্যক্তিগত ৪ রানে মুজারাবানির শিকার হন সাদমান ইসলাম। সহজ একটি ক্যাচ মিসের কারণে এদিনের মতো রক্ষা পান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। জয় ২৮ এবং মুমিনুল হক অপরাজিত আছেন ১৫ রানে।

ট্যাগস :

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

সিলেট টেস্টে বাংলাদেশ ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ

আপডেট সময় ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫