নিজস্ব প্রতিনিধি: প্রবাসী স্বামীর কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত সম্পত্তি বেদখল হওয়ার হাত থেকে রক্ষা, স্বামী সন্তানদের জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার পেতে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে লিখিত আবেদন করেছেন বরগুনা জেলার পাথরঘাটা থানার মাদারতলী ৫নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী নূর মোহাম্মদ মীর এর স্ত্রী মোসাঃ কুলসুম বেগম।
আবেদন সূত্রে জানা যায়, গত ২৩/০৬/২০২১ইং তারিখ একই গ্রামের বাসিন্দা মৃত: ওয়াজেদ আলী হাওলাদার এর ছেলে আবুল হাসেমের কাছ থেকে স্বামী নূর মোহাম্মদ মীর ৫২৭, ৫৪৪, ৫৪৫, ৫৩৯, ৫৪২, ৫৪৯, ৫৫৪ ও ৫৪৩নং মোট ০৮ (আট) দাগে ৭শতাংশ জমি ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকায় বিনিময়ে জমি ক্রয় করেন যার হেবা বিলওয়াজ নামা দলিল স্বত্ব সম্পত্তির চৌহদ্দির বিবরণ উত্তরে- মহাসড়ক, দক্ষিণে- দাতা নিজ, পূর্বে- দুলাল এর জমি, পশ্চিমে- রাস্তা। প্রকৃতপক্ষে এই চৌহদ্দিতে আবুল হাসেম এর কোন জমি নাই। পরবর্তীতে রায়হানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শালিশ মিমাংসার মাধ্যমে ৮টি দাগের মধ্যে ৫২৭ দাগে ৪.৫ (সাড়ে চার) শতাংশ জমি আবুল হাসেম বুঝিয়ে দিলেও বাকী ২.৫ (আড়াই) শতাংশ জমি পরবর্তীতে বুঝিয়ে দিবে বলে জানায় (উল্লেখ্য অদ্যবধি বাকী ২.৫ (আড়াই) শতাংশ জমি বুঝিয়ে দেয়নি)। ৪.৫ (সাড়ে চার) শতাংশ জমি আবুল হাসেম এর কাছ থেকে বুঝে পেয়ে প্রবাসী নূর মোহাম্মদ মীরের স্ত্রী মোসাঃ কুলসুম বেগম তিনতলা ফাউন্ডেশন দিয়ে ১ম তলার কাজ সম্পন্ন করে ২য় তলার কাজ ধরলে প্রতিবেশী মৃত. আবুল হাসেম পহলানের ছেলে মোঃ জাহাঙ্গীর কবির ও জাহাঙ্গীর কবিরের ছেলে মোঃ জুয়েল এসে মোসাঃ কুলসুম বেগমকে বাঁধা প্রদান করলে ২য় তলার কাজ বন্ধ রাখা হয়। এমতাবস্থায় গত ০৬/১১/২০২৩ইং তারিখে মোসাঃ কুলসুম বেগম তার ক্রয়কৃত সম্পত্তিস্থিত গাছ কাটলে মোঃ জাহাঙ্গীর কবির বিজ্ঞ সিনিয়র জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-০৪, পাথরঘাটা, বরগুনা ধারা ৪২৭/৪৪৭/৩৮৫/৩৭৯/৫০৬ (রর)/১০৯ দন্ডবিধি মোতাবেক একটি মিথ্যা মামলা দায়ের করে।
এ বিষয়ে ভূক্তভোগী মোসাঃ কুলসুম বেগম জানায়, আবুল হাসেম, আবুল হাসেমের স্ত্রী মোসাঃ ডালিয়া বেগম, আবুল হাসেমের ২ ছেলে মোঃ আলাউদ্দিন ও মোঃ আরিফ, প্রতিবেশী মোঃ জাহাঙ্গীর কবির ও তার ছেলে মোঃ জুয়েল তারা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার প্রবাসী স্বামীর ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন যাবত গ্রাস করার পরিকল্পনা করছে। আমার স্বামী প্রবাসে থাকায় সেই পরিকল্পনার অংশ হিসেবে মোঃ জুয়েল এবং মোঃ আলাউদ্দিন প্রায় সময় কুপ্রস্তাবসহ নানাভাবে আমাকে হেনস্থা করতো। গত ২০২৩ সালে জুয়েল ও আলাউদ্দিন আমাকে ধর্ষণের অপচেষ্টা করলে গত ২৮/০৮/২০২৩ইং তারিখ আমি নারী ও শিশু দমন ট্রাইবুনাল, বরগুনায় একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় মোঃ জুয়েল জেল হাজতে যায় এবং জামিনে বের হয়ে আরো ক্ষিপ্ত হয়ে আমাকে প্রতিনিয়ত কুপ্রস্তাব ও হুমকি ধামকি দিয়ে আসছে।
তিনি আরো বলেন, তারা একটি সংঘবদ্ধ ভূমিদস্যু, জালিয়াতকারী, দখলবাজ, মাদক ব্যবসায়ী, নারীলোভী ও সন্ত্রাসী চক্র। মোঃ আলাউদ্দিন এর নামে বরগুনা জেলা ও পিরোজপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক, ডাকাতিসহ মামলা রয়েছে। মোঃ জাহাঙ্গীর কবির নাটেরগুরু ও আওয়ামী সিন্ডিকেটের সদস্য। তার নেতৃত্বে আবুল হাসেম, মোসাঃ ডালিয়া বেগম, মোঃ আলাউদ্দিন, মোঃ আরিফ ও জুয়েল তারা জাল-জালিয়াতি করে আমার প্রবাসী স্বামীর কষ্টে উপার্জিত অর্থে ক্রয়কৃত জমি আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে। তারা আমাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে যে, আমি এবং আমার পরিবারের সদস্যদের গুম, খুন, অপহরণসহ আমাদের ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে। তারা যেকোন সময় যেকোন দ্রবাদি দিয়ে মিথ্যা মামলাসহ গুম, খুন, অপহরণ করতে পারে। বর্তমানে আমি খুবই ভয় ও আতঙ্কে মানবেতর জীবন যাপন করছি। তিনি আরো বলেন যে, আমার স্বামী প্রবাসে থাকায় আমি কোন কাজকর্মে বাড়ির বাহিরে গেলে তারা আমার নামে কুৎসা রটনা করে আমার মানসম্মান ক্ষুন্ন করছে। আমি গত ২১/০৪/২০২৫ইং তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে উল্লেখিত বিষয়ে তদন্তপূর্বক আমিসহ আমার স্বামী সন্তানদের নিরাপত্তা ও ক্রয়কৃত সম্পত্তি বেদখল হওয়ার হাত থেকে রক্ষা এবং বাকী সম্পত্তি উদ্ধারে ন্যায় বিচার পেতে আবেদন করেছি। এ বিষয়ে মোঃ জাহাঙ্গীর কবিরের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
সর্বশেষ সংবাদ :
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ
কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ
স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা
৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী
ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
সব ধরনের ক্ষতি থেকে বাঁচার দোয়া
জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা
যেসব ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়
নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
জনতার ইতিহাসে ফিরে দেখা, ম্যারাথনে অংশ নিল প্রশাসন ও শিক্ষার্থীরা
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ – ভবিষ্যৎ নির্মাণে নতুন দৃষ্টিভঙ্গি
সরকারের অতিরিক্ত পাঠ্যবই ছাপানো বন্ধের উদ্যোগ, এনসিটিবির: চেয়ারম্যান
সহকারী শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন
ভূমিদস্যু দখলবাজদের বিরুদ্ধে ভূক্তভোগী কুলসুম বেগমের আবেদন
-
প্রতিনিধির নাম: - আপডেট সময় ০২:১১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- ৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ












