দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য Logo বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী Logo ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ Logo ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন 

এম হাসান ইমাম বাচ্চু : 

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে। -১৩ জুলাই- জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিগত মাসের সার্বিক অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়। আলোচনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়াবলী, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং প্রতিরোধ, অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো, চোরাচালান দমন ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরেন। এসময় তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্ব দেন। এছাড়াও মাদকদ্রব্য চোরাচালানের রুট হিসেবে চট্টগ্রাম যেন ব্যবহৃত না হতে পারে সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা আহ্বান করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন। জুলাই মাসে অনুষ্ঠাতব্য সরকারি প্রোগ্রামগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

ট্যাগস :

সম্পাদক

মোঃ হেলাল উদ্দিন

নির্বাহী সম্পাদক

আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন 

আপডেট সময় ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫