দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ Logo বাংলাদেশের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় “পহেলা বৈশাখ” উদযাপন করল বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু Logo মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তি :
প্রাণনাশের হুমকি, কয়েক লাখ টাকার ক্ষতির দাবি; থানায় লিখিত অভিযোগ

নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সজিব শেখ (৩১) পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চরসিন্দুর মৌজার আরএস ৫৪৬ খতিয়ানভুক্ত একাধিক দাগে মোট ১.৪৪ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগে বলা হয়, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ফাইজুদ্দিন, আকরাম হোসেন, ইকবাল, ইমানসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভুক্তভোগীর দখলকৃত জমিতে অবৈধভাবে বেড়া নির্মাণ শুরু করে এবং টিন-বাঁশ দিয়ে ঘর তৈরির চেষ্টা চালায়।

এ সময় জমিতে থাকা ফসল কেটে ফেলে দেয় বলে অভিযোগ করা হয়, যার ফলে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

সজিব শেখ অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনাটি দেখে তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথাড়ি মারধর করে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, উক্ত জমি সংক্রান্ত একটি মামলা পলাশ থানায় বিচারাধীন রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সজিব শেখ দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে পলাশ থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Admin H

নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ

প্রাণনাশের হুমকি, কয়েক লাখ টাকার ক্ষতির দাবি; থানায় লিখিত অভিযোগ

নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ

আপডেট সময় ২৩ ঘন্টা আগে