নিজস্ব প্রতিনিধি : বিদেশে পালিয়ে পাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর গুলি চালানো হত্যা মামলার আসামী ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ-সভাপতি, চিহ্নিত ভূমিদস্যু মাদারপ্রিন্টের মালিক এস.এম রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিবিআই জানায়, মামলার তদন্তকালে সূত্রে বর্ণিত মামলার সন্দিগ্ধ আসামী নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ-সভাপতি এস.এম. রানা (৪৫), পিতা- মো: কমল সরদার, মাতা- আনোয়ারা বেগম, সাং- ৫৩/৩ এস.জি. রোড তামাকপট্টি, থানা-সদর, জেলা- নারায়ণগঞ্জ কে অত্র মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গত ১৯ ফেব্রুয়ারি পৌনে ৪টার দিকে হযরত শাহ জালাল এয়ারপোর্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালীন শামীম ওসমান-তানভীর আহমেদ টিটুর সহযোগী হিসেবে গুলি চালানোর অভিযোগ আছে। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে ( সদর থানার মামলা নং-১২, তাং- ২৭/০৮/২০২৪ খ্রিঃ, জি.আর. নং- ২৩১, ধারাঃ-১৪৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬)।
পিবিআই জানায় , তদন্তকালে জানা যায় যে, অত্র মামলার ঘটনার দিন গত ২০২৪ সালের ১৯ জুলাই অনুমান ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন দেওভোগ এলাকায় সারা দেশব্যাপী ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অবস্থায় নারায়ণগঞ্জ ছাত্র জনতা রাজপথে নেমে এসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল। এ সময় আওয়ামীলীগের সাবেক এম.পি. অত্র মামলার এজাহানামীয় ১নং আসামী শামীম ওসমান ও তার শ্যালক নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি ১২নং আসামী তানভির রহমান টিটু-দের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী সহ বর্ণিত আসামী এস.এম. রানা ঘটনাস্থলে উপস্থিত থেকে জনমনে আতংক সৃষ্টি করার জন্য নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাস্তায় চলাচলরত আপাময় জনসাধারণ, বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের উপর ককটেল বিস্ফোরণ ঘটায়, পিস্তল, রাইফেল ও বিভিন্ন অস্ত্র-শস্ত্র সমেত বহর নিয়ে গুলি বর্ষণ করতে থাকে, ভিডিও ফুটেজ পর্যালোচনায় এস.এম. রানার সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি দৃশ্যমান রয়েছে। ওই দিন সন্ধ্যা অনুমান ৬টার দিকে ঘটিকার সময় বাদীর ছেলে বাসায় যাওয়ার সময় উক্ত আসামীদের অস্ত্রের গুলি তার ছেলের বুকে লেগে গুরুত্বর আহত হলে আশপাশের লোকজন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে বাদীর ছেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২২/০৭/২০২৪খ্রিঃ মৃত্যুবরণ করে।
পিবিআই পুলিশ সুপার জানান, স্থানীয়ভাবে জানা যায় উক্ত আসামী রানা সন্ত্রাসী প্রকৃতির লোক। সে এলাকায় অবৈধ ভাবে প্রভাব বিস্তার করে এজাহারনামীয় আসামী শামীম ওসমান ও তার শ্যালক তানভির রহমান টিটু-এর ছাত্রছায়ায় থেকে জমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, গুম ইত্যাদি বিভিন্ন অপকর্ম করা সহ অত্র মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে ছাত্র জনতার উপর নির্যাতন নিপীড়ন সহ বোমা বিস্ফোরণ ও গুলি করেছে মর্মে যথেষ্ট সাক্ষ্য, প্রমান পাওয়া যায়। উক্ত আসামী ৫ আগস্ট/২৪ এরপর থেকে নারায়গঞ্জ শহর ছেড়ে বিভিন্ন স্থানে দীর্ঘ সময় পর্যন্ত আত্মগোপনে ছিল। তথ্য উপাত্ত মোতাবেক বিভিন্ন স্থানে পুলিশি গ্রেফতার অভিযান পরিচালনা করে সর্বশেষে তাকে এয়ারপোর্ট এলাকা থেকে ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়।
সর্বশেষ সংবাদ :
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ
কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ
স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা
৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী
ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
সব ধরনের ক্ষতি থেকে বাঁচার দোয়া
জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা
যেসব ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়
নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
জনতার ইতিহাসে ফিরে দেখা, ম্যারাথনে অংশ নিল প্রশাসন ও শিক্ষার্থীরা
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ – ভবিষ্যৎ নির্মাণে নতুন দৃষ্টিভঙ্গি
সরকারের অতিরিক্ত পাঠ্যবই ছাপানো বন্ধের উদ্যোগ, এনসিটিবির: চেয়ারম্যান
সহকারী শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন
নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর গুলি চালানোর ঘটনায় এস.এম রানা গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম: - আপডেট সময় ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- ৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ












