খেলাধুলা ডেস্ক : আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের ৮ ক্রিকেটারকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবচেয়ে বড় জরিমানা করা হয়েছে আমের জামালকে। তার বিরুদ্ধে অভিযোগ আছে রাজনৈতিক স্লোগান ব্যবহার করা ক্যাপ পরিধানের। গত অক্টোবরে পাকিস্তানে সফরে গিয়েছিল ইংল্যান্ড। জামালের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আসে এই সিরিজে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। প্রথম টেস্টে একটি সাক্ষাৎকারের সময় রাজনৈতিক স্লোগান ‘৮০৪’ লেখা ওই ক্যাপটি পরেছিলেন। ৮০৪’ লেখা ক্যাপটি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানকে কেন্দ্র করে পাকিস্তানে ব্যাপকভাবে আলোচিত। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪। ২০২৩ সালের মে মাস থেকে ইমরান কারাগারে আছেন। জামালের এই আচরণকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি। তাই পাকিস্তানি মুদ্রার হিসাবে সংখ্যাটা ১.৩ মিলিয়ন রুপি বা বাংলাদেশি টাকায় সাড়ে ৫ লাখের বেশি টাকা জরিমানা করা হয়েছে আমের জামালকে। জামালের পাশাপাশি আরো আরো সাত ক্রিকেটারকে জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে তিনজনকে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার সফরের সময় রাতে টিম হোটেলে দেরিতে ফেরায় ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদির। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের বাদ পড়ার পর ক্রিকেটারদের এমন শাস্তির খবর জানা গেল।
সর্বশেষ সংবাদ :
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ
কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ
স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা
৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বড় খাল ভরাট করে কালভার্ট নির্মাণ, পানি নিস্কাশনে হুমকি — শঙ্কায় গ্রামবাসী
ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় , ধ্বংসের মুখে কৃষিজমি— এলাকাবাসীর প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, যৌথবাহিনির কাছে আটক নতুন জামাই
বিজ্ঞপ্তি :
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
সব ধরনের ক্ষতি থেকে বাঁচার দোয়া
জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা
যেসব ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়
নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
জনতার ইতিহাসে ফিরে দেখা, ম্যারাথনে অংশ নিল প্রশাসন ও শিক্ষার্থীরা
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ – ভবিষ্যৎ নির্মাণে নতুন দৃষ্টিভঙ্গি
সরকারের অতিরিক্ত পাঠ্যবই ছাপানো বন্ধের উদ্যোগ, এনসিটিবির: চেয়ারম্যান
সহকারী শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন
বড় অঙ্কের জরিমানা গুনলো পাকিস্তানি ক্রিকেটাররা
-
প্রতিনিধির নাম: - আপডেট সময় ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- ৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















