দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ Logo বাংলাদেশের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় “পহেলা বৈশাখ” উদযাপন করল বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু Logo মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তি :

গাজায় আজও ৮ জন নিহত ইসরাইলি হামলায়

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উদ্ধারকারীরা জানিয়েছেন, গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরাইলি বিমান হামলায় ৮জন নিহত এবং আরো বেশ কয়েক জন আহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, উত্তর জাবালিয়ার একটি বাড়িতে হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

গাজা সিটি থেকে এএফপি এই খবর জানায়।

তিনি আরো বলেছেন, কিছু লোক এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কারণ, ‘আহতদের উদ্ধার এবং নিহদের পুনরুদ্ধারের জন্য বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কাছে ধ্বংসস্তূপ উত্তোলনের জন্য অনুসন্ধান সরঞ্জাম বা ভারী সরঞ্জাম নেই।’

বাসাল আরো বলেছেন, মধ্য গাজার নুসাইরাতের আশপাশে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য তাঁবুকে টার্গেট করে হামলায় একজন গর্ভবতী মহিলাসহ আরো দুইজন নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিসেও এক হামলায় একজন নিহত হয়েছেন বলে বাসাল জানিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক দিনগুলোতে সেনাবাহিনী গাজায় তাদের অভিযান জোরদার করেছে, যাকে তারা হামাসকে ধ্বংস করার জন্য নতুন করে অভিযান বলে বর্ণনা করেছে।

শনিবার বিকেলে, সেনাবাহিনী জানিয়েছে, তারা গত দিনে গাজা জুড়ে ১শ’ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এই অঞ্চলে কমপক্ষে ৩,৭৮৫ জন নিহত হয়েছেন। এর ফলে যুদ্ধে মোট বেসামরিক নাগরিকের মৃতের সংখ্যা ৫৩,৯৩৯ দাঁড়িয়েছে জনে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

সরকারী পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে ১,২১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করেছে, যাদের মধ্যে ৫৭ জন গাজায় রয়ে গেছে এবং ৩৪ জন নিহত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ

গাজায় আজও ৮ জন নিহত ইসরাইলি হামলায়

আপডেট সময় ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫