দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ Logo বাংলাদেশের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় “পহেলা বৈশাখ” উদযাপন করল বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু Logo মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তি :

জার্মানিতে ১৭ জনকে ছুরি চালিয়ে আহত করেছে এক নারী

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে কমপক্ষে ১৭ জন আহত হওয়ার পর এক নারীকে গ্রেফতার করেছে জার্মান কর্তৃপক্ষ।

জার্মানির জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে হামলার ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৪ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হামবুর্গ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, সন্দেহভাজন ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে ঘটনাস্থল থেকে আইন প্রয়োগকারী সংস্থা গ্রেফতার করেছে।

জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এআরডিতে প্রকাশিত মন্তব্যে মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তারা তার কাছে গেলে তিনি কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে গ্রেফতার করতে দেন।

ওই মুখপাত্র আরো বলেন, ‘ওই নারীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, সে সম্পর্কে এ মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন কি-না, তা আমরা খতিয়ে দেখছি।’

হামবুর্গ পুলিশ এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, অভিযুক্ত নারী একাই হামলাটি করেছেন।

হ্যানোভার ফেডারেল পুলিশ অধিদফতরের এক মুখপাত্র এএফপিকে বলেন, ওই নারী রেলস্টেশনে যাত্রীদের ওপর হামলা চালান বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত চলাকালে রেলস্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হয় এবং জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি ডয়চে বান হামলার ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ বলে জানায়। হামলার পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জও হামবুর্গের মেয়রের সাথে ফোনে শোক প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ

জার্মানিতে ১৭ জনকে ছুরি চালিয়ে আহত করেছে এক নারী

আপডেট সময় ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫