দৈনিক বর্তমান দেশবাংলা
ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
Logo নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ Logo বাংলাদেশের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় “পহেলা বৈশাখ” উদযাপন করল বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু Logo মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন Logo চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি মোঃ ফেরদৌসের Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ Logo কোট্টাপাড়া হাইওয়ে রাস্তার পাশে শিল্প ও পূর্ণ মেলা যানজটে ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ Logo স্বপ্নের শাহজাদাপুর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, উদ্বোধনের আগেই ভেঙে পড়ার আশঙ্কা Logo ৯ মাস পর শিশুর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশে এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তি :

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল

  • প্রতিনিধির নাম:
  • আপডেট সময় ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: হার্টে রিং পরানোর চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আপাতত তার স্বাস্থ্য ঝুঁকি খুব একটা নেই। তবে বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে, পাশাপাশি মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম।

তামিমের শারীরিক অবস্থার সার্বিক বিষয় নিয়ে গতকাল এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আরিফ মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।

তবে, হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলায় ফিরতে পারবেন কি না, বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন তামিম। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। পরীক্ষা শেষে জানা যায়, হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। সেদিনই হার্টে রিং পরানো হয় তাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Admin H

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পলাশে জমি দখলচেষ্টা, ফসল নষ্ট ও মারধরের অভিযোগ

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল

আপডেট সময় ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫